ফেব্রুয়ারি থেকে আয় করা যাবে ইউটিউব শর্টসে

১১ জানুয়ারি, ২০২৩ ১৫:৩২  
সম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব শর্টস। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে এই মাধ্যমটিতে বিনিময় করা যায় সহজেই। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের নির্দিষ্ট অংশ পাবেন ভিডিওর নির্মাতারা।